প্রথমে রেজিস্ট্রেশন ও বায়োডাটা তৈরি করে নির্ধারিত ফি প্রদান করুন।
((একটি সুন্দর ও তথ্যনির্ভর বায়োডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আপনার সম্পর্কে পাত্র বা পাত্রীর অভিভাবকগণ পূর্ণ ধারণা পেতে পারেন এবং আপনার মনের মতো জীবন সাথী খুঁজে পেতে সহায়তা করবে। সহজ ও সাবলীল ভাবে বায়োডাটা পূরন করার জন্য জীবন সাথী ডট কম এ মাতৃভাষা বাংলা ব্যবহার করা হয়েছে এবং প্রফাইল ছবি ব্যবহার করা হয়েছে যা পছন্দের পাত্রপাত্রী নির্বাচন করতে আপনাকে সহায়তা করবে। ))
পাত্র ও পাত্রী পক্ষের মধ্যে যোগাযোগ :
পরিপূর্ণ সঠিক বায়োডাটা এবং নির্ধারিত ফি প্রদানের পর জীবন সাথী ডট কম কর্তৃপক্ষ আপনার চাহিদা অনুযায়ী সঠিক পাত্র-পাত্রী খুঁজবেন তাদের হাতে থাকা বায়োডাটা সমূহ থেকে। পাত্র-পাত্রী দুপক্ষের চাহিদার মিল হলেই কেবল দুপক্ষকে যোগাযোগ করিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সার্ভিস প্রযোজ্য এক বছর এর জন্য।
জীবন সাথী ডট কম একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য ওয়েবসাইট ইনশাআল্লাহ । আমরা কখনই আপনার ব্যক্তিগত তথ্য (যেমন : নাম, ফোন নাম্বার, পিতা ও মাতার নাম, সম্পূর্ণ অবস্থান) আপনার অনুমতি ছাড়া শেয়ার বা প্রদর্শন করি না।
বিশেষ লক্ষণীয় :
জীবন সাথী ডট কম এ বায়োডাটা প্রদানের পরে,জীবন সাথী ডট কম এর চেষ্টায় অথবা অন্য কোন ভাবে বিবাহ সম্পন্ন হলে তা আমাদের জানান। যাতে আমরা আপনার বায়োডাটা ডিলিট করে দিতে পারি। বিবাহ সম্পূর্ণ আল্লাহর হাতে। তাই আল্লাহর উপর ভরসা রাখুন । জীবন সাথী ডট কম শুধু চেষ্টা করে মাত্র।
সকল ধর্ম, বর্ণ, গোত্র, দেশি ও প্রবাসীদের জন্য পাত্র পাত্রী খোঁজা হয় ইনশাআল্লাহ ।